ঈশ্বরদীতে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত,
ঈশ্বরদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামী এ গায়েবানা নামাজে জানাজার আয়োজন করে।
নামাজে ইমামতি করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির ও পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের। নামাজে ইমামতি করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির ও পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় জানাজা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আমরা ওসমান হাদির মতো কোনো সন্তানকে হারাতে চাই না। তিনি আমাদের দেখিয়ে গেছেন কীভাবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পথে চলতে হয় এবং কীভাবে দেশ ও জাতির জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিতে হয়।”
তিনি আরও বলেন, “মাত্র ৩২ বছর বয়সেই ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। এত অল্প বয়সে এমন প্রভাব বিস্তার ইতিহাসে বিরল। তিনি যেমন প্রকৃত শত্রু চিনতে পেরেছিলেন, তেমনি তার শত্রুরাও বুঝে নিয়েছিল তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক।”
