taleb-mondal

চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। জনগণের রায় পেলে সৎ, যোগ্য ও আধিপত্যবাদবিরোধী জনপ্রতিনিধিদের নিয়ে ইনসাফ, ন্যায় ও মানবিক কল্যাণভিত্তিক সরকার গঠন করা হবে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চাঁদাবাজির শিকার হবে না, দুর্নীতির কারণে কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। রাষ্ট্র হবে জনগণের সেবক, জনগণের ওপর শাসক নয়।”

তিনি আরও বলেন, “আমরা কারও চোখ রাঙানিতে ভয় পাই না। আমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় করি। সকল মানুষকে সঙ্গে নিয়ে নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন দেখছি।” সভাপতির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদ ও চাঁদাবাজ রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে শোষণ ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে—ইনশাল্লাহ।

Next Post Previous Post

Related Posts

Back To Top