ঈশ্বরদী কেন্দ্র পরিদর্শনে আবু তালেব মন্ডল
ঈশ্বরদীতে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা সমাপ্ত,,,
#ঈশ্বরদীতে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) এ পরিক্ষা শেষ হয়। এর আগে শুত্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার আলহাজ্ব ট্রেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে উপজেলার ১০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ১৭১ জন শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
